বিকেলে সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

বিকেলে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার(২ সেপ্টেম্বর) সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক সংলাপকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত রবিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আমারবাঙলা/এফএইচ

Join Telegram

Post a Comment

Previous Post Next Post

Popular Items